নিউইয়র্কে শিরোপা লড়াইয়ে সাবালেঙ্কা-রিবাকিনা
নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে হতে পারত নারী এককে অল আমেরিকান ফাইনাল। তা হতে দেননি আরিনা সাবালেঙ্কা এবং এলিনা রিবাকিনা। ইউএস ওপেনে আর্থার অ্যাশ স্টেডিয়ামে শুক্রবার ভোরে হওয়া প্রথম সেমিফাইনালে তৃতীয় বাছাই জেসিকা পেগুলাকে ৭-৫, ৬-২ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন বেলারুসের টেনিস তারকা সাবালেঙ্কা। এর আগে ২০২৪ ও ২০২৫ সালের ইউএস ওপেন জয়ের পথেও তিনি পেগুলাকে পরাজিত করেছিলেন। চতুর্থ বাছাই কোকো গফ যুক্তরাষ্ট্রের টেনিসপ্রেমীদের আশা দেখাচ্ছিলেন। কাজাখস্তানের এলিনা রিবাকিনার বিপক্ষে প্রথম সেট জিতেও যান তিনি। দুর্দান্ত কামব্যাকে পরের দুই সেট নিজের করে নিয়ে শিরোপা লড়াইয়ে পা রাখেন রিবাকিনা। আগামীকাল রোববার ভোরে ফ...