স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সিরাজুল ইসলাম কখনো আপস করেননি: মির্জা ফখরুল
প্রয়াত কূটনীতিক ও রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম গণতন্ত্রের এক নির্ভীক কণ্ঠস্বর ছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সিরাজুল ইসলামের রাজনৈতিক ও রাষ্ট্রচিন্তার মূল ভিত্তি ছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রতি অনড় অবস্থান। শনিবার ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত দ্বিতীয় বার্ষিক বাংলাদেশ এমপাওয়ার্ড কনফারেন্সে প্রয়াত রাষ্ট্রদূতের লেখা সংকলন ‘রিক্লেইমিং বাংলাদেশ: ডেমোক্রেসি, গভর্ন্যান্স অ্যান্ড নেশন বিল্ডিং’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিম...