ভাঙা সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ঘটনার শঙ্কা
আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া ছোটডাঙ্গা বাজারে রতনডারি খালের ওপর নির্মিত সেতুটি এক বছর আগে ভেঙে গেছে। দীর্ঘ এক বছরেও সেতুটি সংস্কার কিংবা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে পারাপার হচ্ছেন। এতে মাঝেমধ্যে পথচারী ও যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। একাধিক স্থানে গর্ত ও ফাটল তৈরি হওয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানান, রতনডারি খালের ওপর নির্মিত এই সেতু দিয়ে উছুল কাশিমপুর, ঝনঝনিয়া, ছোটডাঙ্গাসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ প্রতিনিয়ত যাতায়াত ক...