বিদেশি লিগে কদর বাড়ছে বাংলাদেশিদের
একটা সময় ছিল, যখন বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি বাজারে বা কাউন্টির ঐতিহ্যবাহী আঙিনায় ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগের বিজ্ঞাপনী মুখ ছিলেন শুধুই সাকিব আল হাসান। বাকিদের জন্য গ্লোবাল ক্রিকেটের দরজাগুলো ছিল অদৃশ্য এক কাঁটাতারে ঘেরা। ক্যালেন্ডারের পাতা ওল্টানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশি ক্রিকেটের সেই চেনা মানচিত্রটা বদলে গেছে। যোগ হয়েছে পেসার মুস্তাফিজের নাম। ক্যারিবিয়ান সাগরতীরে সিপিএলের মঞ্চে দাঁড়িয়ে যখন মেহেদী হাসান মিরাজ বল হাতে ১৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাজিক দেখান কিংবা ইংল্যান্ডের স্যাঁতসেঁতে কাউন্টি ক্রিকেটে কেন্টের ‘পোস্টারবয়’ হয়ে হাসান মাহমুদ গতির ঝড় তোলেন– তখন বুঝতেই হয়...