সিররুল কুরআন গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
খাজা ওসমান ফারুকীর ‘সিররুল কুরআন (ভূমিকা পর্ব)’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘সিররুল কুরআন: খাজা ওসমান ফারুকীর কুরআন-ভাবনা ও সুফি তাফসিরের বহুমাত্রিক দিগন্ত’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. ওসমান গনী। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক আবদুস সবুর খান। এতে প্রধান আলোচক ছিলেন ড. এ কে এম মাহবুবর রহমান। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক...