যানজট নিরসনে মাঠে নামলেন শিক্ষার্থীরা
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা বাজার এলাকার তীব্র যানজট নিরসনে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। গত রোববার থেকে তাদের তৎপরতায় ফুটপাত ও সড়ক থেকে সরে গেছেন অনেক দোকানি। অটোরিকশাচালকদেরও তারা যেখানে সেখানে দাঁড়িয়ে না থাকতে সচেতন করছেন। এতে অনেকটাই কমে এসেছে সড়কের যানজট। পৌরসভা বাজারের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত রাখতে গত জুনে উদ্যোগ নিয়েছিল স্থানীয় সামাজিক সংগঠন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন। প্রথম দিকে তারা সফল হলেও তা বেশি দিন টেকেনি। ১২ নভেম্বর সমকালে ‘স্বেচ্ছাসেবী নামিয়েও যানজট নিয়ন্ত্রণ করা গেল না’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর ফের উদ্যোগী হন ফাউন্ডেশনের চেয়ারম্যান র...