স্বল্প বাজেটে সবুজ সাজসজ্জা
ঘর সাজাতে সবসময় বড় বাজেটের প্রয়োজন হয় না। একটু পরিকল্পনা আর সৃজনশীলতা থাকলে ঘরের পুরোনো জিনিস দিয়ে তৈরি করা যায় সুন্দর সাজ। সেই সাজে যদি যোগ হয় সবুজের ছোঁয়া, তাহলে তো আর কথাই নেই! ঘর হয়ে ওঠে সতেজ আর প্রাণবন্ত। সবুজ দিয়ে সাজানো বা গ্রিন ডেকোর বলতে মূলত গাছপালা দিয়ে ঘরের বিভিন্ন জায়গা সাজানোকে বোঝায়। একসময় আমাদের দেশে গাছ লাগানোর জায়গা বলতে মূলত বাড়ির উঠান, বারান্দা কিংবা ছাদকেই বোঝানো হতো। এখন শহরের ছোট ফ্ল্যাটেও ইনডোর প্লান্ট, ঝুলন্ত টব কিংবা ভার্টিক্যাল গার্ডেনের মাধ্যমে তৈরি হচ্ছে ছোট্ট সবুজ পরিসর। ঘরের জন্য সবুজ গাছ ড্রয়িংরুম, শোবার ঘর কিংবা পড়ার টেবিলের পাশে অল্প জায়গাতেও রাখা...