প্রধানমন্ত্রীর গাড়িবহরে বাইক নিয়ে ঢুকে পড়া যুবককে ঘিরে রহস্য
রাজধানীর ফার্মগেট এলাকায় গত শনিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করেছিল মুবিন মাঝি (৩০) নামে এক যুবক। প্রধানমন্ত্রীর গাড়ির ঠিক পাশে গিয়ে তাঁকে হাত উঁচিয়ে সালাম দিতে দেখা যায়। এ ঘটনায় তাৎক্ষণিক তাঁকে আটক করে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ। মুবিনকে তেজগাঁও থানায় হস্তান্তর করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। মুবিন মাঝি বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। পুলিশ মুবিনকে ছাত্রলীগকর্মী বলে দাবি করলেও স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। তাঁর পরিবারের একাধিক সদস্য...