হাইকোর্টে ৫ জেএমবি সদস্য খালাস, দু’জনের মৃত্যুদণ্ড বহাল
এগারো বছর আগে রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় জজ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখে পাঁচ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে আজ রোববার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহেদীন বাংলাদেশের ( জেএমবি) দুই সদস্য রংপুর অঞ্চলের কমান্ডার মো. মাসুদ রানা ওরফে মামুন এবং মো. লিটন মিয়া ওরফে রফিক। হাইকোর্টে খালাস পাওয়া জেএমবির পাঁচ সদস্য হলেন- ইছাহাক আলী, সাখাওয়াত হোসেন ও...