দুই কোম্পানির নথিতে মিল, ভাড়াও বেশি
দেশে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনে দরপত্র ছাড়াই চীনা কোম্পানি সিএনইইর প্রস্তাব এগিয়ে নেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। তবে টার্মিনালটির দৈনিক তিন লাখ ৪২ হাজার ডলার ভাড়া নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। বর্তমান দুই এফএসআরইউর তুলনায় এটা ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি। গত ২৮ জুলাই অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জিটুজি (সরকার থেকে সরকার) ব্যবস্থায় সিএনইইর প্রস্তাবটি প্রক্রিয়াকরণের অনুমোদন দেয়। একই প্রকল্পে এর আগে এনএস এনার্জি নেভিগেশন যে প্রস্তাব দিয়েছিল, তার সঙ্গে সিএনইইর (চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড) প্রস্তাবের তথ্য, ভাষা ও উপস্...