নারী-সহিংসতার চক্র ভাঙবে কে?
আজ ৩ সেপ্টেম্বর, আন্তর্জাতিক সিডও দিবস। ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ (সিডও) গৃহীত হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বাক্ষরের মধ্য দিয়ে ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে সনদটি কার্যকর হতে শুরু করে। কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতাকে আমরা প্রায়ই একটি নির্দিষ্ট ঘটনার মধ্যে সীমাবদ্ধ করে দেখি। একজন অপরাধী, একজন ভুক্তভোগী, একটি অপরাধ, তারপর একটি মামলা। কিন্তু এই দৃষ্টিভঙ্গি সহিংসতার পুরো বাস্তবতাকে ধারণ করতে পারে না। নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতাকে একটি চক্র বা পুনরুৎপাদনশীল প্রক্রিয়া হিসেবে দেখা জরুরি। এই চক্রের একটি সম্ভাব্য কাঠামো হলো–&...