টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
গাজীপুরের টঙ্গীতে শত্রুতার জেরে নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার মধ্যরাতে গোপালপুর সোসাইটি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার টেপিরবাড়ী এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক কারবার ও এর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী মরকুন ও পাগাড় এলাকার কয়েকজন এবং অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জন নুরুল ইসলামকে বাসা থেকে ডেকে নিয়ে গোপালপুর সোসা...