সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই পথচারী নিহত
সিরাজগঞ্জের হাটিকুমরুলে পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের কৃষক ঠান্ডু মিয়া (৬০) ও দাদনপুর গ্রামের আব্দুল আলীম শেখ (৫০)। আব্দুল আলীম সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে ফজরের নামাজ আদায় করে ওই দুই ব্যক্তি মহাসড়ক দিয়ে হাঁটছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় পেছন থেকে আসা উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির পাথরবোঝাই...