সময়ের কাজ সময়ে যেভাবে শেষ করবেন
বেশ কাজের আপনি। তাই নিজে নিজের কাছে ‘অনেক কাজের কাজি’ হিসেবে পরিচিত। এই কাজ করতে গিয়ে আপনার ঠিকঠাক সময়ের হিসাব কষাটা হয়ে ওঠে না। দিনমান কাজে ডুবে থাকেন; তবু কখনও-সখনও দেখা যায় সময়ের কাজ সময়ে গুছিয়ে উঠতে পারেন না। আবার সব ঠিকঠাক থাকলেও মাঝেমধ্যে দেখা যায়, গুরুত্বপূর্ণ কাজটা হয়তো রয়েই গেল চোখের অগোচরে! বলি, এ নিয়ে ভাবনার কিছু নেই। মন খারাপেরও দরকার কী! চলুন, কাজটা ঠিকঠাক আদায় করার কৌশল জেনে নিই– সমান গুরুত্বের কাল কী করবেন আপনি? রাজ্যের কাজ। সব কাজ সমান গুরুত্বের। বলি, পারলে আগের রাতে কাজের হিসাব টুকে নিন ডায়েরিতে। কিংবা এক টুকরো কাগজে। মোবাইল কিংবা ট্যাবেও লিখে রাখতে পা...