ইয়াবা পাচার ঠেকাতে এআই
ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ডিজিটাল দেয়াল তৈরির পরিকল্পনা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। ইয়াবা সারাদেশে ছড়িয়ে দিতে কক্সবাজার ও বান্দরবানের অন্তত ১২ পয়েন্ট ব্যবহার করে অপরাধীরা। এ দুই জেলার চিহ্নিত পয়েন্টে বসানো হচ্ছে ৩১ এআই ক্যামেরা। এআই ক্যামেরা ছাড়াও লাগেজ স্ক্যানার, ভেহিকল স্ক্যানার ও ডগ স্কোয়াডের সমন্বিত প্রতিরোধ গড়ে তুলতে যাচ্ছে পুলিশ। সরকারের অনুমোদন পেলে শিগগির এই কার্যক্রম শুরু হবে। কক্সবাজার ও বান্দরবানের ১২ পয়েন্টে এমন নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে, যাতে ফাঁক গলে কোনোভাবেই দেশে ইয়াবা না ঢোকে।...