অডিশনে বারবার প্রত্যাখ্যাত, ইন্ডাস্ট্রির অন্ধকার দিক তুলে ধরলেন অভিনেত্রী
বলিউড অভিনেত্রী সঞ্চিতা উগালের আকস্মিক মৃত্যুর পর ফের আলোচনায় উঠে এসেছে বিনোদন জগতের মানসিক চাপ, কাজের অনিশ্চয়তা এবং শিল্পীদের কর্মপরিবেশ। এই আবহে ছোটপর্দার অভিনেত্রী আঁচল খুরানা সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিওবার্তা প্রকাশ করে ইন্ডাস্ট্রির নানা অপ্রকাশিত বাস্তবতা তুলে ধরেছেন। ভিডিওতে আঁচল বলেন, ‘দর্শকদের বিনোদনের চাহিদা, টিআরপির প্রতিযোগিতা এবং প্রযোজকদের আর্থিক হিসাবের ভিড়ে শিল্পীদের মানসিক ও শারীরিক সুস্থতার বিষয়টি অনেক সময় গুরুত্ব পায় না। ক্যামেরার সামনে হাসিমুখে দেখা গেলেও পর্দার আড়ালে শিল্পীরা যে চাপের মধ্যে থাকেন, তা নিয়ে কতজন ভাবেন? অভিনেত্রীর অভিযোগ, বিনোদন অঙ্গনে ‘রিপ...