ঘরোয়া ফেসপ্যাকে সুন্দর
প্রকৃতিতে শরতের আবেশ। কখনও মেঘলা দিন, আবার খানিক পরেই কড়া রোদে কাহিল অবস্থা। বাতাসে আর্দ্রতা বেশি, তাই ঘামও হয় প্রচুর। এ ঋতুতে ভ্যাপসা গরম পিছু ছাড়ে না। ফলে ত্বক হয়ে ওঠে তেলতেলে, ঘামাচ্ছন্ন ও নিষ্প্রাণ। এ আবহাওয়ায় ত্বকের সুস্থতায় ঘরোয়া ফেসপ্যাক হতে পারে কার্যকর সমাধান। সহজলভ্য হওয়ায় এর ব্যবহার দিন দিন বাড়ছে। শরতে ত্বকের যত্ন নিতে হবে সঠিকভাবে। দামি প্রসাধনী কেনা বা পার্লারে না গিয়েও ঘরে থাকা উপাদান দিয়ে ত্বকের যত্ন নিতে পারেন। ত্বকের ধরন বুঝে অল্প উপকরণ দিয়ে স্বল্প সময়ে বানাতে পারেন ফেসপ্যাক। শরতের গরমে ত্বকের সমস্যা কেন বাড়ে? আকাঙ্ক্ষাস গ্ল্যামার ওয়ার্ল্ডের রূপবিশেষজ্ঞ জুলিয়া আজ...