১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাবেদসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
ঋণের নামে ইসলামী ব্যাংকের ১৪১ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কমিশন এসব মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তারা বৃহস্পতিবার মামলা করবেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে পরস্পর যোগসাজসে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলী রোড শাখা থেকে ঋনের নামে ওই পরিমাণ অর্থ আত্মসাত করা হয়। দুদক জানায়, সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট সিমেন্ট কোম...