শিশুর সন্তান জন্মদান, মাদ্রাসা শিক্ষকের সঙ্গে মিলল ডিএনএ
নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক শিশুর জন্ম দেওয়া নবজাতকের ডিএনএর সঙ্গে ধর্ষণ মামলার আসামি মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের ডিএনএর মিল পাওয়া গেছে। ফরেনসিক ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানা গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) নূরুল কবির রুবেল। তিনি বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের সঙ্গে আসামির ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া গেছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে মামলার চার্জশিট আদালতে দাখিল হতে পারে। আদালতের নির্দেশে গত ২৮ জুলাই নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। গত ২ জুলাই ভ...