চোখের নিচের কালো দাগ কমাতে যেসব অভ্যাস বদলাতে হবে
চোখের নিচে কালচে দাগ বা ডার্ক সার্কেল অনেকেরই নিয়মিত সৌন্দর্য নিয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ব্যস্ত জীবন, অনিয়মিত ঘুম, দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, মানসিক চাপ কিংবা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের নিচের ত্বকে এই কালচে ভাব আরও স্পষ্ট হতে পারে। অনেকে প্রসাধনী দিয়ে সাময়িকভাবে দাগ ঢেকে রাখেন। তবে দীর্ঘমেয়াদে চোখের নিচের কালচে ভাব কমাতে হলে শুধু প্রসাধনীর ওপর নির্ভর না করে জীবনযাপনের কিছু অভ্যাসে পরিবর্তন আনা জরুরি। পর্যাপ্ত ঘুমকে গুরুত্ব দিন চোখের নিচে কালো দাগের অন্যতম পরিচিত কারণ ঘুমের ঘাটতি। নিয়মিত কম ঘুম হলে চোখের নিচের ত্বক ফ্যাকাশে দেখাতে পারে এবং সেখানে থাকা রক্তনালিগুলো তুলনামূলক...