এজেন্ট ব্যাংকিংয়ে আমানতের তুলনায় ঋণ বাড়ছে দ্রুত
ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে আমানত সংগ্রহের চেয়ে এখন ঋণ বিতরণ দ্রুত বাড়ছে। এর বড় কারণ হলো, গ্রামীণ এলাকায় অনেক ব্যাংক এনজিও সংযোগের পরিবর্তে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি কৃষি, কুটির ও ক্ষুদ্রঋণ বিতরণ করছে। গত জুন পর্যন্ত এক বছরে এজেন্ট ব্যাংকিংয়ের ঋণ প্রায় ৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪১ হাজার কোটি টাকা। এ সময়ে যেখানে আমানত ১৪ শতাংশ বেড়ে ৫২ হাজার কোটি টাকা হয়েছে। এজেন্ট ব্যাংকিং থেকে ঋণ বিতরণে সবার ওপরে রয়েছে ব্র্যাক ব্যাংক। আর আমানত সংগ্রহে এগিয়ে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। বেসরকারি খাতের ব্যাংক এশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী সমকালকে বলেন, এ...