বালু ফেলে ৬০ বিঘা ফসলি জমি দখলের পাঁয়তারা
শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বিলশরন গ্রামে ড্রেজার দিয়ে অন্যের ফসলি জমিতে বালু ভরাট করে দখলের চেষ্টা চলছে। প্রবাসী বাবুল মিয়া বালু ভরাট করে বিলশরন গ্রামের ১৮-২০ জন কৃষকের ৬০ বিঘা জমি দখলের পাঁয়তারা করছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষকদের দাবি, বিলশরন গ্রামের মৃত সামসু উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৩৫) মালয়েশিয়া প্রবাসী। সাত-আট বছর আগে বিলশরন রাস্তার পাশে মোস্তফার জমি দখল করে ‘ওরি ফুডস অ্যান্ড প্যাকেজিং’ কারখানা নির্মাণ করেন। সেই জায়গা নিয়ে এখনও মামলা চলমান। বর্তমানে তাঁর কারখানার পূর্ব-দক্ষিণ পাশে কোনো অনুমতি বা সম্মতি ছাড়াই ড্রেজার দিয়ে ফসলি জমিতে বালু ভরাট করা হয়েছে। এমনকি জমিতে...