স্কুল হোস্টেলে ভূতের ভয়, পালিয়ে যায় ৬০০ শিক্ষার্থী
ভারতের মহারাষ্ট্রের অমরাবতী জেলার একটি বিদ্যালয়ের হোস্টেলে কয়েক ছাত্রীর মধ্যে হঠাৎ অস্বাভাবিক আচরণ দেখা যায়। কারণ ছাড়াই কান্নাকাটি, হাসি ও অজ্ঞান হতে শুরু করে। কয়েকদিনের মধ্যে আশপাশের গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে- বিদ্যালয়টিতে ভূত বা প্রেতাত্মা ভর করেছে। সম্প্রতি এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা গণহারে হোস্টেল ছাড়তে শুরু করে। স্কুল ক্যাম্পাসে অতিপ্রাকৃতিক কিছু ঘটার উদ্বেগ থেকে অভিভাবকরাও সন্তানদের বাড়িতে নিয়ে যান। পরে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষজ্ঞ দল পাঠায় রাজ্যের স্বাস্থ্য বিভাগ। বুধবার এক প্রতিবেদনে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, অমরাবতী জেলার ডোমা গ্...