১০ মাস ধরে শহীদ বেদিতে চলছে পাঠদান
নতুন ভবন নির্মাণের কথা বলে ভেঙে ফেলা হয়েছিল বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ পুরোনো ভবন। এর পর ১০ মাস পেরিয়ে গেলেও নতুন ভবন নির্মাণ তো দূরের কথা, ভবন নির্মাণের প্রস্তাবনাই অনুমোদন হয়নি। এর খেসারত দিতে হচ্ছে ১৮১ কোমলমতি শিক্ষার্থীকে। শ্রেণিকক্ষ সংকটে কখনও শহীদ মিনারের বেদিতে, আবার কখনও টিনের ছাপরায় গাদাগাদি করে চলছে পাঠদান। এ চিত্র কুড়িগ্রামের চিলমারী উপজেলার খরখরিয়া ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শ্রেণিকক্ষের অভাবে রোদ-বৃষ্টিতে পাঠ নিতে গিয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে শিশুরা। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় থাকায় দুর্বলতা, মাথাব্যথা ও পানিশূন্যতার ঝুঁকি বাড়ছে। শিক্ষার্থীরা প্রায়ই নানা অসুস্থতায় ভোগায় এর প্রভাব পড়...