বিএনপির দুপক্ষে সংঘর্ষে আহত ২০, বাড়িতে ভাঙচুর ও লুটপাট
মাগুরার শ্রীপুর উপজেলার চণ্ডীখালী গ্রামে আধিপত্য বিস্তার ও আগের এক হত্যাকাণ্ডের জের ধরে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গয়েশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম এবং একই ইউনিয়ন বিএনপির নেতা আসাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত ১৭ জুলাই প্রতিপক্ষের হামলায় সিরাজুল গ্রুপের সমর্থক অমিরুল মোল্লা নিহত হন। গত সোমবার রাতে সিরাজুল ইসলাম সমর্থিত ইমদাদুল হোসেন লাঙ্গলবাঁধ...