পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে যুবকের গুলিবর্ষণ, ভিডিও ভাইরাল
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থেকে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি বর্ষণ করেছেন এক অজ্ঞাত যুবক। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে স্থানীয় টিপু খান (২১) নামে এক যুবকের সাথে কথাকাটাকাটির একপর্যায়ে জনসমক্ষে কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটে বলে দাবি ভুক্তভোগী যুবকের। পিস্তল দিয়ে গুলি ছোড়ার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে গুলি ছোড়া ওই যুবকের নাম পরিচয় ও প্রাইভেটকারের রেজিস্ট্রেশন নম্বর জানা সম্ভব হয়নি। ভুক্তভোগী যুবক টিপু খান ভাঙ্গা উ...