জয়েন্টের ব্যথা কমাতে সহজ কিছু ব্যায়াম
ঘুম থেকে ওঠার পর অনেকেরই হাঁটু, কোমর, কাঁধ, পিঠ, হাত বা পায়ের জয়েন্টে ব্যথা ও শক্তভাব অনুভূত হয়। দীর্ঘ সময় একই ভঙ্গিতে ঘুমানোর কারণে এমনটা হতে পারে। সকালে কিছু সহজ স্ট্রেচিং ও হালকা ব্যায়াম করলে শরীর ধীরে ধীরে সচল হতে পারে এবং জয়েন্টের অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। সকালের ব্যায়াম মানেই কঠিন কোনো ভঙ্গিতে শরীর বাঁকানো নয়। এর মূল লক্ষ্য হলো ঘুমের পর ধীরে ধীরে শরীরকে নড়াচড়ার জন্য প্রস্তুত করা, রক্ত চলাচল বাড়ানো এবং পেশি ও জয়েন্ট সচল করা। ঘাড় ঘোরানো কাঁধ শিথিল রেখে বসে বা দাঁড়িয়ে ধীরে ধীরে মাথা ডান দিকে ঘোরান। মাঝখানে ফিরিয়ে এনে বাম দিকে ঘোরান। দুই পাশে ৫ থেকে ১০ বার করতে পারেন। ঘাড়ে ব্যথা ব...