কচুরিপানায় ঢাকা পড়েছে বিস্তীর্ণ কৃষিজমি, হুমকির মুখে চাষাবাদ
শস্য ও মৎস্য ভান্ডারখ্যাত চলনবিল। চলনবিলে এখন পানিপ্রবাহের যথেষ্ট সুযোগ নেই। বদ্ধ পানিতে কচুরিপানায় ঢাকা পড়েছে বিস্তীর্ণ কৃষিজমি। এতে হুমকির মুখে পড়েছে চাষাবাদ। সময়মতো কচুরিপানা অপসারণ করা না গেলে আসছে বোরো মৌসুমে প্রায় ১৫ হাজার হেক্টর জমি অনাবাদি থাকার আশঙ্কা করছে সংশ্লিষ্ট কৃষি বিভাগসহ স্থানীয় কৃষকরা। গত বুধ ও বৃহস্পতিবার সরেজমিন সিংড়া এলাকার চলনবিল ঘুরে জানা গেছে, চলতি বছরে বন্যার পানিতে উপজেলার বেড়াবাড়ি, কাউয়াটিকরি, ইন্দ্রাসন, মাগুড়া, বিলতাজপুর, সাতপুকুরিয়া, ইটালী, ডাহিয়া, সারদানগর, শেরকোল, চৌগ্রাম, জোলারবাতাসহ অন্তত ১৫ গ্রামের আবাদি জমিতে কচুরিপানা ছড়িয়ে পড়েছে। এসব কচুরিপানা রাতারাতি বিস...