একদিনে ১১ বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন
একদিনে দেশের ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পরিবর্তন এনেছে সরকার। বৃহস্পতিবার এসব পদে নতুন মুখ নিয়োগ দেওয়া হয়। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আরও পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে এসব নিয়োগের তথ্য নিশ্চিত হওয়া গেছে। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের প্রজ্ঞাপন শিগগিরই জারি হতে পারে বলেও জানা গেছে। নতুন নিয়োগপ্রাপ্তদের আগামী চার বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তবে অবসরের বয়স আগে পূর্ণ হলে সেই তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তাঁরা। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্...