বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ায় দুই ভারতীয় নাগরিককে তুলে আনলেন গ্রামবাসী
মেহেরপুরের সদর উপজেলার ইছাখালী সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে বিজিবির কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে আব্দুল মান্নান (৬০) সীমান্ত পিলার ১২৪/৩-এর কাছে নিজের জমিতে কাজ করতে গেলে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহলদল তাকে ধরে নিয়ে যায়। বিষয়টি জানার পর কিছুক্ষণ পর স্থানীয় লোকজনের সহযোগিতায় মান্নানের আত্মীয়স্বজনেরা সীমান্তের কাছে কৃষিকাজ করার সময় দুই ভারতীয় নাগরিককে ধরে আনেন। তারা হলেন&...