রাষ্ট্রীয় মালিকানায় চিনিকল চালুর দাবি
অবিলম্বে রাষ্ট্রায়ত্ত চিনিকল আধুনিকায়নের জন্য অর্থ বরাদ্দ ও রাষ্ট্রীয় মালিকানায় চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় সারাদেশ থেকে আসা চিনিকল শ্রমিক ও আখচাষিরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হলে পুলিশ বাধা দেয়। পরে কমিটির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়। প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিতে নয় দফা দাবির মধ্যে রয়েছে- বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো রাষ্ট...