ব্যবস্থা বদলের জন্য আরেকটি গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিন
জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও ব্যবস্থা বদলের জন্য আরেকটি গণঅভ্যুত্থানের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বাম প্রগতিশীল দলগুলো। নেতারা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের আপাত বিজয় বাংলাদেশকে সমাজ বদলের লক্ষ্যে আশান্বিত করে তুলেছিল। দুই বছর পর আজ দেশের গতিমুখ আর জুলাইয়ের আকাঙ্ক্ষা সম্পূর্ণ বিপরীতে অবস্থান করছে। গতকাল বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন উপলক্ষে বামপন্থি দলগুলোর পৃথক সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচিতে নেতারা এসব কথা বলেন। তারা আরও বলেন, জুলাইয়ের চেতনায় বৈষম্যমুক্ত রাষ্ট্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ব্যবস্থা বদলের সংগ্রামে...