বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত স্বাস্থ্যসেবা চা বাগানে উৎপাদনে ধস
লাগাতার বৃষ্টি ঝরলেও কাটছে না সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাজুড়ে বহমান তীব্র তাপপ্রবাহের প্রভাব। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আর্দ্রতা বেশি থাকায় কমছে না ভ্যাপসা গরম। এমন পরিস্থিতিতে তীব্র লোডশেডিংয়ের কারণে দুর্ভোগে পড়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা। রোগীদের যথাযথ সেবা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন চিকিৎসকসহ হাসপাতালের সংশ্লিষ্টরা। তীব্র গরমে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়াসহ গরমজনিত রোগের প্রাদুর্ভাব। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০ জন নতুন রোগী চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন। প্রচণ্ড গরমের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলায় রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে। গত সোমবার সরেজমিনে ৫০ শয্যাবিশ...