হরমুজ প্রণালি সচলে চুক্তির কাছাকাছি ইরান-ওমান: নিউইয়র্ক টাইমস
হরমুজ প্রণালি দিয়ে পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করতে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে ইরান ও ওমান। দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। গণমাধ্যমটিতে স্থানীয় সময় সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই চুক্তির আওতায় জাহাজগুলো ইরানের উপকূল ও তাদের নিয়ন্ত্রণে থাকা একটি শিপিং চ্যানেল দিয়ে উপসাগরে প্রবেশ করবে। আর বের হওয়ার জন্য ওমানের কাছের একটি চ্যানেল ব্যবহার করবে। ইরানি কর্মকর্তারা দ্য নিউইয়র্ক টাইমসকে বলেছেন, কোনো টোল নেওয়া হবে না। তবে চুক্তিতে ‘সার্ভিস ফি’ রাখা হয়েছে। এর মাধ্যমে কার্গো জাহাজ ও ট্যাঙ্কারের পরিবেশগত প্রভাব, নি...