হামে আক্রান্ত সন্তানদের সেবা করতে করতে অসুস্থ মা, পরে বাড়িতে মৃত্যু
বান্দরবান সদর হাসপাতালে হামে আক্রান্ত সন্তানদের সেবা করতে করতে অসুস্থ হয়ে পড়েন লেংরুং ম্রো (২৬) নামের এক নারী। পরে গত বুধবার ওই নারীকে কবিরাজের কাছে নিতে গ্রামের বাড়ি রুমা উপজেলার চিনিপাড়ায় নেওয়ার পর তার মৃত্যু হয়। বর্তমানে তার চার বছরের মেয়ে দংওয়াই ম্রো হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বিকেল চারটার দিকে বান্দরবান সদর হাসপাতালের হাম আক্রান্তদের জন্য স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে গিয়ে দেখা যায়, বিছানায় শুয়ে চিকিৎসাসেবা নিচ্ছে দংওয়াই ম্রো। দুই ভাই-বোন গত শুক্রবার দুপুর পর্যন্ত ছয় নম্বর বেডে একত্রে ছিল। কাইনওয়াই ম্রো সুস্থ হওয়ায় তাদের এক আত্মীয় কাইনওয়াই ম্র...