নির্দলীয় প্রশাসন গড়ার নিদর্শন
গত ২৩ জুলাই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে ১২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের সবাই ক্ষমতাসীন বিএনপির কেন্দ্রীয় এবং অঙ্গ সংগঠনের বর্তমান ও সাবেক নেতা। ২৭ জুলাই প্রকাশিত সমকালের প্রতিবেদনমতে, ঘটনাটি বিশেষত প্রশাসনের ভেতরে আলোচনার জন্ম দিয়েছে। যারা কয়েক দশক ধরে প্রশাসনের দলীয়করণের বিরুদ্ধে সোচ্চার এবং জুলাই গণঅভ্যুত্থানের পর এ ব্যাপারে মৌলিক পরিবর্তন আশা করেছেন, তারাও নিশ্চয় হতাশ। সবকটি পদই গ্রেড-২ মর্যাদার, যা জনপ্রশাসন কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর। মাঠ প্রশাসন মূলত এই স্তরের কর্মকর্তারাই নিয়ন্ত্রণ করেন। সরকারের উন্নয়নযজ্ঞ ও কেনাকাটার সিংহভাগ যেসব সংস্থা ও করপোরেশনে...