দাঁতের স্বাস্থ্য নষ্ট করতে পারে যে ৫ অভ্যাস
দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে দিনে দুইবার ব্রাশ করা খুবই জরুরি। তবে এর সঙ্গে সঙ্গে দৈনন্দিন অনেক কার্যকলাপ দাঁতের সুস্থতার ওপর সমানভাবে প্রভাব ফেলতে পারে। এমন কিছু অভ্যাস আছে যা আপনার অজান্তেই দাঁতের স্বাস্থ্যের ক্ষতি করছে। ভারতীয় অর্থোডন্টিস্ট ডা. জাইনীল পারেখ ‘ইন্ডিয়া টিভি’র এক প্রতিবেদনে এ বিষয়ে নানা তথ্য জানিয়েছেন। সারাদিন ধরে চিনিযুক্ত বা অ্যাসিডিক পানীয় পান করা আপনি কী পরিমাণ চিনি গ্রহণ করছেন শুধু সেদিকেই নয়, বরং কত ঘন ঘন এর সংস্পর্শে আসছেন সেদিকেও নজর দেওয়া জরুরি। কোমল পানীয়, বোতলজাত ফলের রস, ফ্লেভারযুক্ত কফি, শক্তিবর্ধক পানীয়, আইসড টি আপনার দাঁতকে বারবার এমন অ...