সুন্দরবনে বন অফিসের সামনে বাঘের পদচারণা
সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রের বন বিভাগের কার্যালয়ের সামনে একটি রয়েল বেঙ্গল টাইগারের অবাধ বিচরণ বনকর্মীদের নজরে এসেছে। ঘটনাটি বনকর্মীদের মুঠোফোনে ধারণ করা ভিডিওতে ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, শ্যালা নদীর দক্ষিণ-পশ্চিম দিক থেকে এসে বাঘটি বন অফিসের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশ পর্যবেক্ষণ করে। পরে ধীরগতিতে উত্তর দিকের জঙ্গলে চলে যায়। বন কর্মকর্তাদের ধারণা, এটি একটি পূর্ণবয়স্ক বাঘিনী। গত ১৩ জুলাই চিকিৎসা শেষে একই এলাকায় একটি উদ্ধার করা বাঘিনীকে অবমুক্ত করেছিল বন বিভাগ। তবে এবার দেখা পাওয়া বাঘটি সেই বাঘিনী কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। চাঁদপাই...