ফুটসাল খেলে ফুটবলার
বিশ্বকাপের ফাইনালে স্পেনের জয়সূচক গোলের নায়ক ফেরান তোরেস শিশু বয়সে বন্ধুদের সঙ্গে ফুটসাল খেলতে ভালোবাসতেন। এ সময়েই তাঁর মধ্যে ফুটবল প্রতিভার দেখা মিলেছিল। এক দিন স্কুল থেকেই বিখ্যাত ভ্যালেন্সিয়া সিএফ একাডেমি থেকে ট্রায়ালে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পান। মাত্র ৬ বছর বয়সেই তোরেসকে একাডেমিতে ভর্তি করে নেওয়া হয়। ১৬ বছর বয়সে ভ্যালেন্সিয়ার সিনিয়র দলে অভিষেক হয় তোরেসের । সবচেয়ে কম বয়সে স্প্যানিশ লিগে ৫০ ম্যাচ খেলার রেকর্ডও গড়ে ফেলেন। সে সময় উদীয়মান এই তারকাকে দলে নিতে প্রতিযোগিতায় নামে দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। শুরুতে এই দলের কোনোটিতেই না গিয়ে ইংলিশ লিগ জায়ান্ট ম্যানচেস্টার স...