মির্জাপুরে ১৫ ঘণ্টায় পৃথক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১
টাঙ্গাইলের মির্জাপুরে ১৫ ঘণ্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১১ জন। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত উপজেলার চাকলেশ্বর-থলপাড়া, বুধিরপাড়া, কোদালিয়া ও কাটরা গ্রামে দুর্ঘটনাগুলো ঘটে। প্রথম দুর্ঘটনাটি ঘটে উপজেলার চাকলেশ্বর-থলপাড়া এলাকায়। গাজীপুরের ভাওয়াল থেকে বৃহস্পতিবার ৪০ জনের একদল গার্মেন্টস কর্মী, বাস ও ইটভাটার শ্রমিক নৌকা ভ্রমণে বের হন। ফেরার পথে রাত ৮টার দিকে নৌকাটি চাকলেশ্বর-থলপাড়ায় পৌঁছালে সেখানে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলে ২ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এই ঘটনায় আহত হন ৪ জন। নিহতরা হলেন শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল...