অভিনেত্রী সোহিনী সরকার মা হচ্ছেন
দুই বছরের দাম্পত্য জীবনে নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। সুখবরটি এবার নিজেরাই জানিয়েছেন এই তারকা দম্পতি। তাদের সংসারে আসছে নতুন অতিথি। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি যৌথ ছবি প্রকাশ করেন সোহিনী ও শোভন। ছবিতে সাদা কুর্তি, খোলা চুলে লাল ফুল গোঁজা সাজে দেখা যায় সোহিনীকে। ছবিতে স্পষ্ট ছিল তার বেবিবাম্প। অন্যদিকে আকাশি রঙের পাঞ্জাবি পরেছিলেন শোভন। ছবিগুলোর ক্যাপশনে তারা লিখেছেন, ‘আমরা দুই থেকে তিনের পথে।’ পোস্টটি প্রকাশের পরপরই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসতে থাকেন এই দম্পতি। অভিনেত্রী অলিভিয়া সরকার লিখেছ...