চট্টগ্রামে শিক্ষা বোর্ডের গেইট খুলে নিলেন শিক্ষার্থীরা
তিন দফা দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে কাঁধে করে সড়কের দিকে নিয়ে যান। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরের ষোলশহরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা স্লোগান দিতে দিতে বোর্ডের ভেতরে প্রবেশের চেষ্টা করলে ধাক্কাধাক্কিতে প্রধান ফটক খুলে যায়। পরে কয়েকজন শিক্ষার্থী সেটি কাঁধে করে সড়কের দিকে নিয়ে যান। আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিক্ষা বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও ফটক খু...