নিজেকে কোনো নির্দিষ্ট ধরনের চরিত্রে সীমাবদ্ধ রাখতে চাই না: নিশাত প্রিয়ম
নিশাত প্রিয়ম। অভিনেত্রী ও মডেল। ওটিট প্ল্যাটফর্ম বঙ্গতে সম্প্রতি প্রকাশ হয়েছে তাঁর অভিনীত নাটক ‘ফুটবল হট্টগোল’। এ ছাড়াও দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। সাম্প্রতিক কাজ ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা হয় এ অভিনেত্রীর সঙ্গে বিশ্বকাপ উপলক্ষে নির্মিত ‘ফুটবল হট্টগোল’-এ কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? খুবই ব্যতিক্রমী একটি অভিজ্ঞতা। সাধারণত বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত নাটকগুলোতে কমেডি বা আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মজার দ্বন্দ্ব বেশি দেখা যায়। কিন্তু ‘ফুটবল হট্টগোল’-এর গল্প একেবারেই ভিন্ন। এখানে ফুটবলকে ঘিরে জুয়া, অপরাধচক্র এবং রহস্যের বিষয়গুলো উঠে এসেছে।...