এমবাপ্পেকে চোখ রাঙানি ইয়ামালের
লামিনে ইয়ামাল– তাঁর উনিশতম জন্মদিনের কেকটা গেল রাতে কেটেছেন কিনা, ডালাসের টিম হোটেল থেকে সেই খবর এখনও মেলেনি। কিন্তু ফুটবল রোমান্টিকরা বলছেন, আসল কেক কাটা তো বাকি আছে আজ রাতেই! হয়তো ড্রেসিংরুমের চার দেয়ালে মোমবাতি না জ্বালিয়ে আজ সবুজগালিচায় কিলিয়ান এমবাপ্পেদের অহংকারের মোমবাতিটাকেই এক ফুঁয়ে নিভিয়ে দেবেন তিনি! ফরাসি ডিফেন্সের ব্যূহ ভেদ করে যদি সেই জয়সূচক গোলটি আসে, তবে তার চেয়ে মধুর বার্থডে সেলিব্রেশন আর কীই-বা হতে পারে। মনস্তাত্ত্বিক এক টানাপোড়েন নিয়ে আজকের রণাঙ্গনে নামছেন দুই সাহসী যোদ্ধা। একদিকে ফরাসি সম্রাট কিলিয়ান এমবাপ্পে, যাঁর পায়ের গতিতে নেপোলিয়নের সেই বিশ্বজয়ের দুর্দান্ত আ...