বন্যা-দুর্যোগে সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা, টানা অতিবর্ষণ ও জলাবদ্ধতার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি। সোমবার সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন প্রধান শহরের সড়ক পানিতে তলিয়ে গেছে। অনেক পরীক্ষা কেন্দ্র বন্যার পানিতে প্লাবিত হয়েছে, আবার কিছু কেন্দ্র আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে আরও বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বুকসমান পা...