ইংল্যান্ডের নায়ক বেলিংহাম
আবারও ইংল্যান্ডের জয়ের নায়ক জুড বেলিংহাম। জোড়া গোল করে পিছিয়ে পড়া ইংল্যান্ডকে জিতিয়েছেন তিনি। মায়ামির প্রচণ্ড গরমে অতিরিক্ত সময় গড়ানো কোয়ার্টার ফাইনালে ২৩ বছর বয়সী এ মিডফিল্ডারের নৈপুণ্যে ২-১ গোলে নরওয়েকে হারিয়ে সেমিতে চিরশত্রু আর্জেন্টিনাকে পেয়েছে ইংলিশরা। ফকল্যান্ড যুদ্ধের কারণে এ দুই দলের খেলা কখনও খেলায় সীমাবদ্ধ থাকে না। এরই মধ্যে মেসি-আলভারেজরা যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন। এই নিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ১৯৬৬ চ্যাম্পিয়নরা। এবার শেষ চারে যাওয়ায় সবচেয়ে বড় কৃতিত্ব বেলিংহামের। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোতে জোড়া গোল করার পর এ ম্যাচেও দুই গোল করেছেন তিনি। ১৯৮৬ সালে দিয়েগো ম...