বিয়ের পর প্রথম জনসমক্ষে টেইলর সুইফট-ট্রাভিস কেলসি
বিয়ের পর প্রথমবারের মতো জনসমক্ষে একসঙ্গে দেখা দিয়েছেন বিশ্বখ্যাত পপ সুপারস্টার টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসি। তাদের এই উপস্থিতির ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, কেলসির সাবেক সতীর্থ জুজু স্মিথ-শুস্টার ও লরা ক্রুকর বিয়েতে যোগ দেন নবদম্পতি। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির দ্য রিটজ-কার্লটন, লাগুনা নিগুয়েল-এ আয়োজিত অনুষ্ঠানে দুজনকে হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত মুহূর্ত কাটাতে দেখা যায়। খবরে আরও বলা হয়েছে, এই অনুষ্ঠানের আগে টেইলর ও ট্রাভিস যুক্তরাষ্ট্রের মন্টানায় সময় কাটিয়েছেন ট্রাভিস কেলসির ভাই জেসন কেলসি ও তার স্ত্রী কাইলি কে...