চট্টগ্রামে পানিবন্দি আরও কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ
ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন বাসিন্দারা। বৃহস্পতিবার এসব এলাকার মধ্যে বেশ কয়েকটিতে ত্রাণ বিতরণ করা হয়েছে। এদিন নগরীর হালিশহর, বারনীঘাট, গলিচিপা পাড়া, ফুল চৌধুরী পাড়া, সুন্দরী পাড়া, গোডাউন বাজার উত্তর গেইটসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন স্থানীয় এমপি সাঈদ আল নোমান। এ সময় তিনি দুর্ভোগে পড়া পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় মানবিক সহায়তা বিতরণ করেন। ত্রাণ বিতরণ শেষে চট্টগ্রাম ১০ আসনের এই এমপি বলেন, দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। পানিবন্দি ও অসহায় ম...