পাহাড়ধসে বান্দরবানে দুই পরিবারের পাঁচ জনের মৃত্যু
বান্দরবানের লামা উপজেলার একই এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় দুটি পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের পাঁচ বছর বয়সী সন্তান এবং অন্য পরিবারের স্বামী-স্ত্রী রয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথম পাহাড়ধসের ঘটনাটি ঘটে ভোর আনুমানিক ৪টার দিকে। এ সময় পাহাড়ের মাটি ধসে একটি বসতঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের মো. ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. সোলেমান মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এর প্রায় দেড় ঘণ্টা পর...