পরিচালককে দোসর আখ্যা দিয়ে বিক্ষোভ, কক্ষে তালা
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানের যোগদানের বিরুদ্ধে বিক্ষোভ করা হয়েছে। আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এই বিক্ষোভ করেন বিএনপিপন্থি পরিচয়ধারী একদল চিকিৎসক ও শিক্ষার্থী। একপর্যায়ে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ব্রাউন কম্পাউন্ড বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বিভাগীয় পরিচালকের দপ্তরের নিচতলায় মেডিকেল কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে নবনিযুক্ত পরিচালকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তাঁদের ব্যানারে লেখা ছিল–‘বরিশাল বিভাগের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মচারী ও...